• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ সকাল ১০:৫১:১৫ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

ফতুল্লায় চেম্বার নেতৃবৃন্দের লিফলেট বিতরণ

৭ মার্চ ২০২৫ সন্ধ্যা ০৭:১০:০৯

ফতুল্লায় চেম্বার নেতৃবৃন্দের লিফলেট বিতরণ

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জে রমজানে অসাধু ব্যবসায়ী ও চাঁদাবাজি দমনে লিফলেট বিতরণ করেছে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দরা। এসময় কোনো অসংগতি লক্ষ্য করলে চেম্বারের হটলাইন নাম্বারে অভিযোগ করতে ব্যবসায়ীদের ও ভোক্তাদের আহ্বান জানানো হয়।

Ad

৭ মার্চ শুক্রবার নারায়ণগঞ্জ চেম্বারের সহ-সভাপতি আবু জাফর ও পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরীর নেতৃত্বে ফতুল্লা বাজারে এই লিফলেট বিতরণ করা হয়।

Ad
Ad

এদিকে রমজানে নগরবাসীর সুবিধা, ব্যাবসায়ের পরিবেশ ও ব্যবসায়ী স্বার্থ রক্ষার জন্য হটলাইন নাম্বার চালু করেছে চেম্বার। বাজারে কোনো ব্যবসায়ী অতিরিক্ত মূল্য দাবি করলে, ব্যবসায়ীরা সন্ত্রাসী ও চাঁদাবাজির শিকার হলে, ভেজাল পণ্য বিক্রি ও কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করলে চেম্বারের হটলাইন নাম্বারে যোগাযোগের আহ্বান জানিয়েছেন চেম্বারের নেতৃবৃন্দরা। চেম্বারের হটলাইন নাম্বারটি হল: ০১৭৮৮৮০২১২২।

এসময় উপস্থিত ছিলেন- ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম, ফতুল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম,ফতুল্লা বাজারের ব্যবসায়ী সালেহ আহম্মেদ নিলু, আশক আলী, ফতুল্লা বাজার সমিতির কোষাধ্যক্ষ রহমতুল্লাহসহ স্থানীয় ব্যবসায়ীরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৪৬:৫৬

লালমনিরহাটে ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ
লালমনিরহাটে ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:৪০:২২



রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৩ বিলিয়ন ডলার
রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৩ বিলিয়ন ডলার
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:৪৯:২৬





আজ পবিত্র শবেবরাত
আজ পবিত্র শবেবরাত
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৮:১৫


Follow Us