• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ রাত ০৯:০৬:০৩ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

নারায়ণগঞ্জে হাইওয়ে পুলিশের অভিযানে বিপুল পলিথিন জব্দ

৩ মার্চ ২০২৫ বিকাল ০৫:২২:৩৪

নারায়ণগঞ্জে হাইওয়ে পুলিশের অভিযানে বিপুল পলিথিন জব্দ

স্টার রিপোর্টার, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের শিমরাইল হাইওয়ে পুলিশের অভিযানে ২ হাজার ৮০৫ কেজি পরিবেশ দূষণকারী নিষিদ্ধ পলিথিন বোঝাই একটি মিনি কভার ভ্যান জব্দ করা হয়েছে। চালক ও সহযোগীকেও আটক করা হয়েছে।

Ad

২ মার্চ রোববার দিবাগত রাত সোয়া ৩টায় হাইওয়ে পুলিশ অভিযান চালিয়ে এসব পলিথিন জব্দ করা হয়।

Ad
Ad

অভিযান সূত্রে জানা যায়, গাজীপুর অঞ্চলের নির্দেশনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে মাদানী নগর মাদ্রাসা হতে ১৫০ গজ পশ্চিমে আলামিন গার্মেন্টসের সামনে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্প বিশেষ অভিযান পরিচালনা করে পরিবেশ দূষণকারী নিষিদ্ধ পলিথিন বোঝাই একটি মিনি কভার ভ্যান আটক করে। যার রেজিস্ট্রেশন নং ঢাকা মেট্রো ন-২৩-১৮২৪। এ ঘটনায় চালক মো. ফারুক (২৮) ও সহযোগী মো. রফিক মিয়াকে আটক করা হয়।

আটক মো. ফারুক চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের মাইজকান্দি গ্রামের মো. মনির হোসেন খানের ছেলে। সহযোগী মো. রফিক মিয়া জামালপুরের বকশীগঞ্জ উপজেলার জাগিরপাড়া এলাকার মো. আবদুর রহিমের ছেলে।

জব্দকৃত গাড়িতে ২ হাজার ৮০৫ কেজি নিষিদ্ধ পরিবেশ দূষণকারী পলিথিন পাওয়া যায়, যার আনুমানিক মূল্য ৩ লক্ষ ৯২ হাজার ৭শ টাকা।

শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ আবু নাঈম সিদ্দিকী জানায়, এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জেনে নিন তারকারা কে কোন এলাকার ভোটার
জেনে নিন তারকারা কে কোন এলাকার ভোটার
৯ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৪:৩০






রমজানে হাইকোর্টের সময়সূচি নির্ধারণ
রমজানে হাইকোর্টের সময়সূচি নির্ধারণ
৯ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:০৫:৩৪

বকশীগঞ্জে বিএনপির আয়োজনে গণমিছিল
বকশীগঞ্জে বিএনপির আয়োজনে গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:০৫




Follow Us