• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৩:৩১:১৬ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

বাগেরহাটে নতুন ভোটার হয়েছেন ১১ হাজার ৪০০ জন নাগরিক

২ মার্চ ২০২৫ রাত ০৯:০১:০৭

বাগেরহাটে নতুন ভোটার হয়েছেন ১১ হাজার ৪০০ জন নাগরিক

বাগেরহাট প্রতিনিধি : তোমার আমার বাংলাদেশে, ভোট দেব মিলেমিশে এ স্লোগান নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে বাগেরহাটে জাতীয় ভোটার দিবসের কর্মসূচি উদ্বোধন করেন জেলা প্রশাসক আহম্মেদ কামরুল হাসান।

Ad

২ মার্চ রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় ভোটার দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Ad
Ad

জেলা প্রশাসক আহম্মেদ কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন বয়স ১৮ বছর হলেই সঠিক তথ্য প্রদান করে ভোটার হতে হবে। দ্বৈত ভোটার বা কোনো প্রকার মিথ্যা তথ্য দিয়ে ভোটার হওয়া যাবে না। ভোটার হওয়ার ক্ষেত্রে নির্বাচন কমিশন ও সরকারের নির্দেশনা মেনে চলার আহ্বান জানান বক্তারা।

আলোচনা সভায় জেলা নির্বাচন কর্মকর্তা মো. অলিউল ইসলাম জানান, বাগেরহাটে নতুন করে ১১ হাজার ৪০০ জন নাগরিক ভোটার হয়েছেন। এই নিয়ে বাগেরহাট জেলায় মোট ভোটার সংখ্যা দাঁড়ালো ১৩ লক্ষ ১৭ হাজার ৭৬৩ জন।

ভোটার দিবসের আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, জেলা শিক্ষা কর্মকর্তা মো. ছায়েদুর রহমান, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা হারুন অর রসিদ, প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান, সাংবাদিক আলী আকবর টুটুল প্রমুখ। আলোচনা সভা শেষে নতুন ভোটারদের মাঝে জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৩২

লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫৫



বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৭:৩৬

প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪২:১৪



Follow Us