• ঢাকা
  • |
  • শনিবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ০১:২৯:০৫ (07-Feb-2026)
  • - ৩৩° সে:

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো দ্বিতীয় ধাপের ইজতেমা

৫ ফেব্রুয়ারি ২০২৫ দুপুর ০২:৪৯:০৩

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো দ্বিতীয় ধাপের ইজতেমা

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে হাজারো মুসল্লির অংশগ্রহণে অনুষ্ঠিত হলো তাবলিগের শুরায়ে নেজাম বা মাওলানা জোবায়েরের অনুসারীদের দ্বিতীয় ধাপের ইজতেমার আখেরি মোনাজাত। ৫ ফেব্রুয়ারি বুধবার দুপুরে বাংলাদেশি মাওলানা জোবায়ের আহমেদ এ মোনাজাত পরিচালনা করেন। এর মাধ্যমেই শেষ হলো মাওলানা জোবায়েরের অনুসারীদের এবারের ইজতেমা।

Ad

এই মোনাজাতের মাধ্যমেই শেষ হলো শুরায়ি নেজাম তাবলিগ জামাতের টানা ৬ দিনের বিশ্ব ইজতেমা। সোমবার (৩ ফেব্রুয়ারি) থেকে দ্বিতীয় ধাপের ইজতেমা শুরু হয়। এর আগে ৩১ জানুয়ারি শুরু হয় প্রথম ধাপের ইজতেমা। আখেরি মোনাজাতের মাধ্যমে ২ ফেব্রুয়ারি শেষ হয়।

Ad
Ad

বুধবার বাদ ফজর মুসল্লিদের উদ্দেশে বয়ান করেন ভারতের বেঙ্গালোরের মাওলানা মো. ফারুক। তার বয়ান বাংলায় তর্জমা করেন মুফতি আমানুল হক। সকাল সাড়ে নয়টায় বয়ান করেন ভারতের মাওলানা আব্দুর রহমান। বয়ানের পর গুরুত্বপূর্ণ নসিহতমূলক বয়ান করেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা।

এদিকে আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে মাওলানা সা’দ অনুসারী মুসল্লিদের তিন দিনের বিশ্ব ইজতেমা শুরু হবে। চলবে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। এদিন আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৯:৪১



নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১



Follow Us