• ঢাকা
  • |
  • শনিবার ২৫শে মাঘ ১৪৩২ সকাল ০৯:৫২:১৮ (07-Feb-2026)
  • - ৩৩° সে:

কুমারখালীতে কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

২৭ জানুয়ারী ২০২৫ বিকাল ০৫:৪৩:৩৫

কুমারখালীতে কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালীতে নাছরিন খাতুন (২০) নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

Ad

২৬ জানুয়ারি রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার শিলাইদহ ইউনিয়নের আড়পাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নাছরিন ওই এলাকার সাবাস উদ্দিনের মেয়ে। তিনি কুমারখালী সরকারি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

Ad
Ad

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ মৃত্যুর বিষয়টি  নিশ্চিত করেছেন।

নিহতের চাচা আজিবার রহমান বলেন, নাছরিনের মা আত্মীয়ের বাড়িতে গিয়েছিল। তার বাবা তাকে ভাত রান্না করতে বলেছিলেন। রান্না না করায় তার বাবা রাগ দেখালে অভিমানে নিজ ঘরে আড়ার সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করে নাছরিন।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ বলেন, খবর পেয়ে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।তবে বাবার ওপর অভিমান করে আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠছে
আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠছে
৭ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৯:৩৭:৫২

ভারতকে হারিয়ে আরেকটি শিরোপার হাতছানি
ভারতকে হারিয়ে আরেকটি শিরোপার হাতছানি
৭ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫১:৩৯

নির্বাচনি সফরে আজ সিলেট যাচ্ছেন জামায়াত আমির
নির্বাচনি সফরে আজ সিলেট যাচ্ছেন জামায়াত আমির
৭ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৪৭:৩৪

আজ ঠাকুরগাঁও যাচ্ছেন তারেক রহমান
আজ ঠাকুরগাঁও যাচ্ছেন তারেক রহমান
৭ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৪৪:০৪







Follow Us