• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই চৈত্র ১৪৩২ সন্ধ্যা ০৬:৩৪:১৬ (24-Mar-2026)
  • - ৩৩° সে:

বকশীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার মেশিন ভেঙে দিলেন এসিল্যান্ড

২১ জানুয়ারী ২০২৫ বিকাল ০৩:৫০:৪৩

বকশীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন, ড্রেজার মেশিন ভেঙে দিলেন এসিল্যান্ড

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে সরকারি বিল থেকে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় অভিযান চালিয়েছে প্রশাসন।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা ২১ জানুয়ারি মঙ্গলবার দুপুরে বগারচর ইউনিয়নের আলীরপাড়া সিংগিডোবা বিলে অভিযান পরিচালনা করেন।

Ad
Ad

জানা গেছে, কয়েকদিন থেকে আলীরপাড়া সিংগিডোবা বিলে অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে একটি চক্র বালু উত্তোলন করে আসছে। এতে করে প্রাকৃতিক পরিবেশ বিনষ্ট হওয়াসহ স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা অভিযান পরিচালনা করেন। এসময় ড্রেজার মালিক না থাকায় যাবতীয় যন্ত্রাংশ ভেঙে দেওয়া হয়।

Ad

এবিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা জানান, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ও ড্রেজার মেশিনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক
জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক
২৪ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:৩৬







জেট ফুয়েলের দাম ৮০ শতাংশ বাড়লো
জেট ফুয়েলের দাম ৮০ শতাংশ বাড়লো
২৪ মার্চ ২০২৬ বিকাল ০৩:৫২:০৬

আজ সাকিব আল হাসানের জন্মদিন
আজ সাকিব আল হাসানের জন্মদিন
২৪ মার্চ ২০২৬ বিকাল ০৩:২৪:৪৭


Follow Us