• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ০৮:১৮:৪১ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

ধামরাইয়ে শিক্ষার্থী সাদ হত্যা মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

১৮ জানুয়ারী ২০২৫ দুপুর ১২:৫৭:৪৯

ধামরাইয়ে শিক্ষার্থী সাদ হত্যা মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

ধামরাই (ঢাকা) প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কলেজছাত্র আফিকুল ইসলাম সাদ হত্যা মামলায় আব্দুর রাজ্জাক নামে (৪৭) এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে ধামরাই থানা পুলিশ।

Ad

১৭ জানুয়ারি শুক্রবার মধ্য রাতে উপজেলার নান্নার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আব্দুর রাজ্জাক নান্নার ইউনিয়ন যুবলীগের সাবেক সহ সভাপতি ও ঢাকা জেলা চালক লীগের সিনিয়র সহ সভাপতি।

Ad
Ad

পুলিশ জানিয়েছে, ৫ আগস্ট সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ধামরাই হার্ডিঞ্জ সরকারি স্কুল ও কলেজ গেটের সামনে নির্বিচারে গুলি করা হয়। এ সময় কলেজছাত্র আফিকুল ইসলাম সাদ (১৮) মাথায় গুলিবিদ্ধ হন। পরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮ আগস্ট সকালে মৃত্যু হয় তার।

এ ঘটনায় নিহত সাদের নানা আজিম উদ্দিন বাদী হয়ে ২১ আগস্ট স্থানীয় সাবেক এমপি বেনজীর আহমদসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৮২ নেতাকর্মীর নাম উল্লেখ করে ধামরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় যুবলীগ নেতা রাজ্জাককে বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।

ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মো. এনামুল হক বলেন, কলেজছাত্র আফিকুল ইসলাম সাদ হত্যা মামলায় যুবলীগ নেতা আব্দুর রাজ্জাককে গ্রেফতার করা হয়েছে। শনিবার তাকে আদালতে পাঠানো হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১





৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:২৪


Follow Us