• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ বিকাল ০৫:৪৫:৪২ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

পাইকগাছায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

১৩ জানুয়ারী ২০২৫ রাত ০৮:০৩:৪৬

পাইকগাছায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার পাইকগাছায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন।

Ad

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ১৩ জানুয়ারি সোমবার বিকাল সাড়ে চারটার দিকে উপজেলার মালথ গ্রামের বাবু শেখের ছেলে রুহুল আমিন (৩০) একই গ্রামের কামরুল মোল্লার ছেলে ফিরোজ মোল্লা (৩১) পাইকগাছা মৎস্য আড়ত থেকে কাজ শেষ করে বাড়িতে যাওয়ার প্রতিমধ্যে গদাইপুর ফুটবল মাঠের পাশে পৌঁছালে খুলনার দিক থেকে আসা কয়রা উপজেলার হরিনগর গ্রামের সালাম গাজীর ছেলে হুসাইন গাজী (২৩) বিচালী বোঝায় নছিমন গাড়ি ক্রস করার সময় দুই মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে নিয়ে যায়।

Ad
Ad

পাইকগাছা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ইব্রাহিম খলিল গাজী জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় তিন জন মারাত্মক আহত রোগী পথচারীরা হাসপাতালে ভর্তি করে। দুই জনের অবস্থা গুরুতর হওয়ায় খুমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

পরিবার সূত্রে জানা গেছে, খুমেক হাসপাতালে নেয়ার পথে কৈয়া বাজারে পৌঁছালে মারাত্মক আহত রুহুল আমিন ও ফিরোজ ২০ মিনিটের ব্যবধানে মারা গেছে।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ সবজেল হোসেন জানান, দুর্ঘটনার খবর শুনেছি। তবে মারা গেছে কিনা জানি না খবর নিচ্ছি। লাশ পৌঁছালে ও অভিযোগ হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮





ঢাকায় ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ: ডিএমপি কমিশনার
ঢাকায় ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ: ডিএমপি কমিশনার
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:২৯:৩৯



১২ ফেব্রুয়ারি দেশ গঠনের নির্বাচন : তারেক রহমান
১২ ফেব্রুয়ারি দেশ গঠনের নির্বাচন : তারেক রহমান
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:০৩:১৯


Follow Us