• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:১৫:০২ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কচুয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

১ জানুয়ারী ২০২৫ বিকাল ০৪:২৫:১৭

ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কচুয়ায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের কচুয়ায় ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে।  

Ad

বুধবার (১ জানুয়ারি) সকালে কচুয়া উপজেলা ছাত্রদলের উদ্যোগে র‍্যালিটি কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজ থেকে বের হয়ে কচুয়া পোর বাজারের গুরুত্বপূর্ণ সড়ক  প্রদক্ষিণ করে পুনরায় কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজের মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

Ad
Ad

উপজেলার ছাত্রদলের সভাপতি মোস্তফা কামাল ও সাধারণ সম্পাদক গাজি রশীদের নেতৃত্বে এ র‍্যালি হয়। এতে উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন ছাত্রদলের হাজার হাজার নেতাকর্মী অংশ নেয়।

উপজেলা ছাত্রদলের সভাপতি মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক পৌরসভার দুবারের সাবেক মেয়র হুমায়ুন কবির প্রধান। এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্যসচিব মঞ্জুর আহমেদ সেলিমসহ আরও অনেকে।

এ সময় উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান পাঠান,পৌর বিএনপির আহ্বায়ক হাবীব উল্লাহ হাবীব, সদস্য সচিব আমান উল্লাহ,উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি সাইফুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ পাটোয়ারীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮


Follow Us