• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই চৈত্র ১৪৩২ সন্ধ্যা ০৭:২৮:৪৫ (20-Mar-2026)
  • - ৩৩° সে:

কালিয়াকৈরে দৈনিক ইত্তেফাকের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

২৪ ডিসেম্বর ২০২৪ দুপুর ১২:২৭:২৩

কালিয়াকৈরে দৈনিক ইত্তেফাকের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে দৈনিক ইত্তেফাকের ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। ২৪ ডিসেম্বর মঙ্গলবার সকালে উপজেলা প্রেসক্লাবে আয়োজিত ইত্তেফাকের প্রতিষ্ঠা বার্ষিকীতে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাক সংবাদদাতা আরিফ হোসেন খোকন এবং সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম অভি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর থানার ওসি (অপারেশন) যোবায়ের আহম্মেদ।

Ad
Ad

এ সময় আরও উপস্থিত ছিলেন কালিয়াকৈর প্রেসক্লাবের সিনি. সহ সভাপতি ইমরান হোসেন হান্নান, ইউনুস আলী, আজিজুর রহমান আজিজ, দেলোয়ার হোসেন, জিল্লুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Ad

আলোচনা সভায় বক্তারা ইত্তেফাক পত্রিকার ঐতিহ্য, গৌরবময় ইতিহাস, বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনের অবদান নিয়ে আলোচনা করেন। উপস্থিত সকলে ইত্তেফাকের দীর্ঘায়ু আরও সাফল্য কামনা করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সিদ্ধিরগঞ্জে মাদক মামলায় গ্রেফতার ৪
সিদ্ধিরগঞ্জে মাদক মামলায় গ্রেফতার ৪
২০ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:২৪:৩৮






শরীয়তপুরের বিভিন্ন এলাকায় ঈদ উদযাপন
শরীয়তপুরের বিভিন্ন এলাকায় ঈদ উদযাপন
২০ মার্চ ২০২৬ বিকাল ০৫:৫২:০৫



ঢাকাসহ ১২ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
ঢাকাসহ ১২ জেলায় ৮০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
২০ মার্চ ২০২৬ বিকাল ০৪:৪৬:৪৮


Follow Us