• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ সকাল ০৭:২১:৫৮ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

কুষ্টিয়ায় ট্রাক-নছিমন সংঘর্ষে গরু ব্যবসায়ী নিহত

২১ ডিসেম্বর ২০২৪ বিকাল ০৪:৩৯:৪৮

কুষ্টিয়ায় ট্রাক-নছিমন সংঘর্ষে গরু ব্যবসায়ী নিহত

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় ট্রাক-নছিমনের সংঘর্ষে মনিরুল ইসলাম (৬০) নামের এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।

Ad

২১ ডিসেম্বর শনিবার ১১টায় কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কের ইবি থানাধীন এগারোমাইল ঈদগাহ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত মনিরুল ইসলাম ঝিনাইদহ জেলার শৈলকূপা থানার বৃত্তিপাড়া গ্রামের মৃত কাউছার আলীর ছেলে।

Ad
Ad

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে শ্যালো ইঞ্জিন চালিত নছিমনে গরু নিয়ে আলামপুর পশু হাটে আসছিলেন গরু ব্যবসায়ী মনিরুল ইসলাম। এ সময় কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কের ইবি থানার এগারো মাইল নামক স্থানে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাকের সাথে সংঘর্ষ হলে গরু বোঝাই নছিমন রাস্তার পাশে উল্টে পড়ে। এতে গরু ব্যবসায়ী মনিরুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন।

স্থানীয়রা জানান, নিহত মনিরুল নছিমন গাড়ির ছাদে বসে ছিলেন। ট্র্যাকের সাথে সংঘর্ষের পর তিনি গাড়ির সামনে পড়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। নছিমন গাড়িতে ৫টি গরু ছিল। তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

এ বিষয়ে কুষ্টিয়া হাইওয়ে থানার (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বলেন, গরু নিয়ে আলামপুর পশুর হাটে যাওয়ার পথে বিপরীত থেকে আসা ট্রাকের ধাক্কায় নছিমন উল্টে রাস্তায় পড়ে একজন গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। তার মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪৬

বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:০০


Follow Us