• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ বিকাল ০৫:৪৫:২১ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় পুলিশের এসআই নিহত

১৪ ডিসেম্বর ২০২৪ সন্ধ্যা ০৬:৫৭:৫৮

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় পুলিশের এসআই নিহত

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ: গোপালগঞ্জ জেলা পুলিশের ডিএসবিতে কর্মরত এস আই সাইফুল ইসলাম সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

Ad

১৪ ডিসেম্বর শনিবার দুপুর ২টার দিকে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক সড়কের ভেড়ার বাজার নামক এলাকায় (জেলা বিএনপি’র সাবেক সভাপতি সিরাজুল ইসলামের বাড়ির সামনের সড়কে) ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তিনি নিহত হয়েছেন।

Ad
Ad

সাইফুল ইসলাম গোপালগঞ্জ পুলিশের বিশেষ শাখায় (ডিএসবি) কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি ফরিদপুর জেলায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

জানা গেছে, সাইফুল ইসলাম ওলামা দলের কর্মী সম্মেলনের তথ্য সংগ্রহের জন্য আড়পাড়া এলাকায় গিয়েছিলেন। একপর্যায়ে সম্মেলনের পাশে গোপালগঞ্জ-টেকেরহাট সড়ক পারাপারের সময় একটি দ্রুতগামী কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মির মো. সাজেদুর রহমান বলেন, এরইমধ্যে জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮





ঢাকায় ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ: ডিএমপি কমিশনার
ঢাকায় ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ: ডিএমপি কমিশনার
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:২৯:৩৯



১২ ফেব্রুয়ারি দেশ গঠনের নির্বাচন : তারেক রহমান
১২ ফেব্রুয়ারি দেশ গঠনের নির্বাচন : তারেক রহমান
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:০৩:১৯


Follow Us