• ঢাকা
  • |
  • শনিবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ১২:১৬:০৫ (07-Feb-2026)
  • - ৩৩° সে:

ইসকন নিষিদ্ধের দাবিতে ভূঞাপুরে বিক্ষোভ

২৯ নভেম্বর ২০২৪ বিকাল ০৫:২৪:৪৭

ইসকন নিষিদ্ধের দাবিতে ভূঞাপুরে বিক্ষোভ

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: চট্টগ্রামে মসজিদ ভাঙচুর, আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা ও ইসকন নিষিদ্ধের দাবিতে টাঙ্গাইলের ভূঞাপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।

Ad

২৯ নভেম্বর শুক্রবার বাদ জুম্মা ইসলামী আন্দোলন বাংলাদেশ, ভূঞাপুর উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ভূঞাপুর কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ হতে বের হয়ে পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

Ad
Ad

পরে সেখানে সমাবেশ করে মুসল্লিরা। বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপজেলার হাজার হাজার ইসলামী তাওহীদি জনতা ও সর্বস্তরের ওলামাকেরাম অংশ নেন।

এ সময় বক্তারা চট্টগ্রামের ঘটনায় জড়িত চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের গ্রেফতার ও আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংগঠনকে (ইসকন) বাংলাদেশ থেকে নিষিদ্ধ করার দাবি জানান। সেই সাথে আইনজীবী হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদসহ হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি করেন। বাংলাদেশ থেকে ইসকন নিষিদ্ধ না করা হলে কঠোর আন্দোলনের ঘোষণার কথা জানান তারা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৯:৪১



নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১



Follow Us