• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:১১:০৬ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

উপজেলা সমবায় সমিতির বিরুদ্ধে জমা টাকা তুলতে হয়রানি ও হুমকির অভিযোগ

১৪ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:০২:৪০

উপজেলা সমবায় সমিতির বিরুদ্ধে জমা টাকা তুলতে হয়রানি ও হুমকির অভিযোগ

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের আদিতমারী উপজেলায় সমবায় সমিতির বিরুদ্ধে জমা টাকা তুলতে গিয়ে দীর্ঘদিন থেকে হয়রানি ও হুমকির স্বীকার হয়েছেন।

Ad

গত ৬ নভেম্বর এ বিষয়ে উপজেলা সমবায় কর্মকর্তা ফজলে এলাহী ‍ও ইউএনও নুর ই আলম সিদ্দিকি বরাবর পৃথক দুটি অভিযোগ করেছেন ভুক্তভোগী গ্রাহক আরিফ মিয়া। অভিযোগের অনুলিপি জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা সমবায় কর্মকর্তা, দুর্নীতি দমন কমিশন ও ওসিকে দেয়া হয়েছে।

Ad
Ad

উপজেলা সমবায় কর্মকর্তা ফজলে এলাহী বলেন, আমরা অভিযোগ পেয়েছি। অভিযোগ তদন্ত করবে সহকারী পরিদর্শক। ঘটনার ৭ দিন পরে সমবায় দপ্তরের সহকারী পরিদর্শক বলছেন, আমরা অভিযোগ পেয়েছি। অভিযোগটি এখনো দেখা হয়নি। দেখে ব্যবস্থা নিবো।

আরিফ হোসেন লিখিত অভিযোগে বলেন, ৮ বছর আগে সহজ সঞ্চয় প্রকল্প সমবায় সমিতিতে টাকা জমা করেন। ৬ বছর পর সুদে আসলে টাকা পরিশোধের কথা থাকলেও সমিতিটি করছে না। ৩টি বইয়ে মোট ৩ লক্ষ ৩৫ হাজার ৮০০ টাকা জমা হয়েছে। এই টাকা আত্মসাৎ করার জন্য চেষ্টা করছে। সমিতির সভাপতি তপন কুমার ঘোষ, সহ-সভাপতি মো. ফিরোজ মিয়া ও সাধারণ সম্পাদক মো. রাজিব চৌধুরী বাবুর কাছে একাধিকবার টাকার জন্য যোগাযোগ করলে তারা সকলে বিভিন্নভাবে ভয়ভীতিসহ হয়রানি করছে।

আরিফ হোসেন বলেন, আমাদের পরিবারের তিনটি বইয়ে মোট ৩ লক্ষ ৩৫ হাজার ৮০০ টাকা পাবো। আমি অনেকবার তপন ঘোষের সাথে যোগাযোগ করি। তারা টাকা নিতে ডেকে বারবার ঘুরায়। বিশ হাজার টাকা আপাতত দিতে চায়। বাকি টাকা কোন দিন দিবে তা জানায়নি। তারা তিনজন আমাকে বলেছেন, এই টাকা নিলে নাও, না হলে যা করার করো। তুমি আমাদের কিছুই করতে পারবে না।

সহজ সমবায় সঞ্চয় প্রকল্পের সভাপতি তপন কুমার ঘোষ বলেন, আমরা আরিফকে ৫০ হাজার টাকা দিয়েছি। ২০ হাজার টাকা দিতে চেয়েছিলাম। সে ২০ হাজার টাকা নেয়নি।

ইউএনও নুর ই আলম সিদ্দিকি বলেন, আমার অফিসে অভিযোগ আসলে আমরা ব্যবস্থা নিবো। আগে সমবায় দপ্তর থেকে বিষয়টি দেখবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮


Follow Us