• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:১৫:৫০ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

যানজট নিরসনের লক্ষ্যে কুমিল্লা নগরীতে উচ্ছেদ অভিযান

১৩ নভেম্বর ২০২৪ দুপুর ০২:১১:২২

যানজট নিরসনের লক্ষ্যে কুমিল্লা নগরীতে উচ্ছেদ অভিযান

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা নগরীতে যানজট নিরসনের লক্ষ্যে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে কুমিল্লা সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসক কার্যালয়।

Ad

১২ নভেম্বর মঙ্গলবার বিকেলে কুমিল্লার কান্দিরপাড় থেকে টমছম ব্রিজ পর্যন্ত যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্ত করতে এক দিনের নোটিশে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। নোটিশের সতর্ক বার্তায় যারা আগে থেকে সচেতন হয়ে ফুটব্বার থেকে সরে যাননি তাদের মালামাল নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনেই জব্দ করেছে সিটি কর্পোরেশন।

Ad
Ad

কান্দিরপার পুবালি চত্বর থেকে টমছমব্রিজ পর্যন্ত নগরীর অন্যতম গুরুত্বপূর্ণ সড়কে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানা নাসরিন। এ সময় কুমিল্লা সিটি কর্পোরেশন ও জেলা পুলিশের সদস্যরা উচ্ছেদ অভিযানের কার্যক্রমের সহযোগিতা করেন।

জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারহানা নাসরিন জানান, অভিযানের সুফল দীর্ঘমেয়াদি করতে ধারাবাহিকভাবে কার্যক্রম পরিচালনা করা হবে। নাগরিকদের অভিযোগ ছিল রাস্তা ও ফুটপাত অবৈধ দখলে থাকায় সড়কে বিশৃঙ্খলা এবং ফুটপাত চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এরই প্রেক্ষিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে।

উল্লেখ্য, নভেম্বর মাসে জেলার আইন-শৃঙ্খলা কমিটির সভায় কুমিল্লা নগরীকে যানজট মুক্ত ও ফুটপাত দখলদার মুক্ত রাখতে অভিযান পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮


Follow Us