• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:১১:০৮ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

মাফিয়া সরকার যেন আর ক্ষমতায় আসতে না পারে, সবাই সতর্ক থাকুন: খায়রুল কবির

১৩ নভেম্বর ২০২৪ সকাল ০৮:৫২:১৫

মাফিয়া সরকার যেন আর ক্ষমতায় আসতে না পারে, সবাই সতর্ক থাকুন: খায়রুল কবির

নরসিংদী প্রতিনিধি: বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন বলেছেন, শেখের বেটি নাকি পালায় না? আজ কোথায় তিনি। নিজ দলের কর্মীদের রেখে হাসিনা পালালেও তাদের দোসররা এখনো পালায়নি। তারা এখনো দিবা স্বপ্ন দেখছেন তারা আবার ক্ষমতায় আসবেন। সকলেই সতর্ক থাকুন বাংলাদেশে যেন আর কোনোদিন মাফিয়া সরকার যেন ক্ষমতায় আসতে না পারে।

Ad

১২ নভেম্বর মঙ্গলবার বিকেলে নরসিংদীর রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সুলতান উদ্দিন মাস্টার প্রধান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Ad
Ad

খায়রুল কবির খোকন বলেন, দীর্ঘ ১৬ বছর শ্বাসরুদ্ধকর ভয়-ভীতি দেখিয়ে বিএনপিকে কোণঠাসা করার পাশাপাশি ধ্বংস করার চেষ্টা করেছিল শেখ হাসিনা। ছাত্র-জনতার আন্দোলনে দেশে পুনরায় কথা বলার সুযোগ তৈরি হয়েছে। তাই দ্রুত সময়ে একটি স্বাধীন নির্বাচন কমিশনের মাধ্যমে সুষ্ঠু নির্বাচনের রোডম্যাপ দিয়ে জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করুন।

ঢাকা মহানগর মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য এমএন জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আমরা বিএনপি পরিবারের অন্যতম উপদেষ্টা আবুল কাশেম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফাইজুর রহমান, যুগ্ম আহ্বায়ক আকবর হোসেন, রায়পুরা উপজেলা বিএনপির সাবেক সভাপতি জামাল আহমেদ চৌধুরী, রায়পুরা পৌর সভার সাবেক মেয়র আব্দুল কুদ্দুস, রায়পুরা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহন প্রমুখ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮


Follow Us