• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:১২:৪৩ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

কমিটিতে আওয়ামী লীগ নেতাদের অন্তর্ভুক্ত করায় শ্রমিকদলের সদস্য সচিবসহ ১৬ জনের পদত্যাগ

৪ নভেম্বর ২০২৪ সকাল ০৯:৩৬:১২

কমিটিতে আওয়ামী লীগ নেতাদের অন্তর্ভুক্ত করায় শ্রমিকদলের সদস্য সচিবসহ ১৬ জনের পদত্যাগ

শেরপুর প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতীতে শ্রমিকদলের আহ্বায়ক কমিটিতে ত্যাগীদের অবমূল্যায়ন ও আওয়ামী লীগের পদধারী একাধিক নেতাকে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে একযোগে ১৬ নেতাকর্মী পদত্যাগ করেছেন।

Ad

৩ নভেম্বর রোববার সন্ধ্যায় ঝিনাইগাতী উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এক প্রেস কন্ফারেন্সের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন সদ্য ঘোষিত কমিটির সদস্য সচিব এমদাদুল হক।

Ad
Ad

এসময় তিনি জানান, শেরপুর জেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ শওকত হোসেন এবং সাধারণ সম্পাদক আশরাফুল আলম জুন স্বাক্ষরিত ৩৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন করেন। কমিটিতে স্বৈরাচার আওয়ামী লীগের পতন আন্দোলনে রাজপথে সক্রিয় কর্মীদের অবমূল্যায়ন ও সিনিয়র নেতাদের বাদ দিয়ে বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে এই আহ্বায়ক কমিটি অনুমোদন করেন। কমিটিতে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের একাধিক পদধারী নেতাদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এটা দলের জন্য খুবই ক্ষতিকর এবং দুঃখজনক।

তিনি আরও বলেন, শেরপুর জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মাহমুদুল হক রুবেল এবং উপজেলা বিএনপি অঙ্গ সংগঠনের কাউকে অবগত না করে রাতের আঁধারে মোটা অংকের টাকার বিনিময়ে অযোগ্যদের পদায়িত করেছেন। দ্রুততম সময়ের মধ্যে এ কমিটির বিষয়ে সমাধান না দিলে সামনে কঠোর আন্দোলন চালিয়ে যাবার ঘোষণাও দেন তিনি।

এ কমিটি গঠনকে কেন্দ্র করে ঝাড়ু মিছিল, দু’ পক্ষের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়ারও ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। জ্বালিয়ে দেয়া হয়েছে মোটরসাইকেল। বর্তমানে ঝিনাইগাতী উপজেলাতে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। যেকোন সময় বড় ধরনের সংঘাতে জড়াতে পারে বলে একাধিক দলীয় সূত্র জানিয়েছে।

ঝাড়ু মিছিলের পর জেলা শ্রমিকদলের সভাপতি সাধারণ সম্পাদকের স্বাক্ষরে ঝিনাইগাতী কমিটির সদস্য সচিব এমদাদুল হকসহ তিনজনকে শৃঙ্খলা ভঙ্গের কারণ দেখিয়ে বহিষ্কারও করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮


Follow Us