• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:১১:৫১ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

ঝিনাইগাতী শ্রমিক দলের কমিটির বিরুদ্ধে ঝাড়ু মিছিল

২ নভেম্বর ২০২৪ সকাল ১১:২৪:১০

ঝিনাইগাতী শ্রমিক দলের কমিটির বিরুদ্ধে ঝাড়ু মিছিল

শেরপুর প্রতিনিধি: শেরপুরে ঝিনাইগাতী উপজেলা শ্রমিক দলের আহবায়ক কমিটি নিয়ে তুলকালাম শুরু হয়েছে। জেলা শ্রমিক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে টাকা নিয়ে কমিটি ঘোষণা করার অভিযোগ করেছেন স্থানীয়রা।

Ad

তারা অভিযোগ করে আরও বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের টাকার বিনিময়ে শ্রমিকদলের মধ্যে পুনর্বাসন করা হয়েছে। এসব অভিযোগ এনে কমিটির বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছেন স্থানীয় নেতাকর্মীরা। এ সময় দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে।

Ad
Ad

জানা গেছে, শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা শ্রমিক দলের আহবায়ক হিসেবে সেলিম আহমেদ জীবন ও এমদাদুল হককে সদস্য সচিব করে ৩৫ সদস্য কমিটি ঘোষণা করেন জেলা শ্রমিক দলের সভপতি শওকত হোসেন ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম জুন।

সদস্য সচিব পদ পাওয়া নেতা এমদাদুল হকের অভিযোগ, জেলা শ্রমিক দলের সভাপতি শওকত হোসেন ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম জুন টাকা নিয়ে কমিটি গঠন ও আওয়ামী লীগের লোকদের কমিটিতে পুনর্বাসন করেছেন।

এমদাদুল হক আরও বলেন, উপজেলা বিএনপি নেতাদের না জানিয়ে এবং টাকার বিনিময়ে এমন কমিটি ঘোষণায় ঝিনাইগাতী শ্রমিক দলের নেতাকর্মীরা বিক্ষুব্ধ হয়ে ঝাড়ু মিছিল করেছে।

এ বিষয়ে জেলা শ্রমিক দলের সভাপতি শওকত হোসেন বলেন, এমদাদুল হকের অভিযোগ সত্য নয়। টাকা নিয়ে কমিটি গঠন এবং আওয়ামী লীগের লোকদের পুনর্বাসন করেছি, এটা যদি তারা প্রমাণ দিতে পারে তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮


Follow Us