• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২২শে আষাঢ় ১৪৩৩ রাত ০২:৩৭:৫২ (07-Jul-2026)
  • - ৩৩° সে:

গাজীপুরে ডিমের আড়তে ভোক্তা অধিকারের অভিযান

৩০ অক্টোবর ২০২৪ রাত ০৮:২৯:৪৫

গাজীপুরে ডিমের আড়তে ভোক্তা অধিকারের অভিযান

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের টঙ্গী নতুন বাজার এলাকায় ডিমের আড়তে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও গাজীপুর জেলা প্রশাসন। 

৩০ অক্টোবর বুধবার দুপুরে এ অভিযান পরিচালিত হয়। এ সময় বিভিন্ন অপরাধে ৫টি দোকানে ৬১ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শরীফুল ইসলাম ও গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবুর রহমান নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ছাত্র প্রতিনিধি ও স্থানীয় প্রশাসনের সদস্যরা।

এ সময় ইদ্রিস আলীর ডিমের আড়তকে ২০ হাজার, ভাই ভাইকে ২০ হাজার, লামিয়া ১০ হাজার, আল্লাহর দান ৫ হাজার ও জিলানি ডিমের আড়তকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকারের সহকারী পরিচালক শরীফুল ইসলাম বলেন, সারা দেশে ডিমের বাজারের অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







মঙ্গলবার দুই জেলায় গ্যাস থাকবে না ১৬ ঘণ্টা
মঙ্গলবার দুই জেলায় গ্যাস থাকবে না ১৬ ঘণ্টা
৬ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৬:২২:৩৪




Follow Us