• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:৩৯:২৩ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় আসার দিবাস্বপ্ন দেখছে: খায়রুল কবির খোকন

২৬ অক্টোবর ২০২৪ রাত ০৮:৩৩:১১

আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় আসার দিবাস্বপ্ন দেখছে: খায়রুল কবির খোকন

নরসিংদী প্রতিনিধি: বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় আসার দিবা স্বপ্ন দেখছে। শেখ হাসিনা নাকি আবার দেশে এসে ক্ষমতায় আসবে। এখনও নাকি তিনি পদত্যাগ করে নাই। গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে গেছেন, তার আবার দালিলিক প্রমাণ কীসের? 

Ad

তিনি বলেন, তারা (আওয়ামী লীগ) তত্ত্বাবধায়ক সরকারের কাঁধে ১৮ লক্ষ কোটি টাকার বৈদেশিক ঋণের বোঝা চাপিয়ে দিয়ে গেছে। আজকে যে শিশুটি জন্মগ্রহণ করছে, সেও ২ লক্ষ টাকা ঋণ নিয়ে জন্মগ্রহণ করছে।

Ad
Ad

২৬ অক্টোবর শনিবার বিকেলে নরসিংদী সদর উপজেলার বালাপুর নবীনচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত পাইকারচর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে খায়রুল কবির খোকন এসব কথা বলেন।

বর্তমান সরকারকে ব্যর্থ করতে দেয়া যাবে না। পুনরায় কোন স্বৈরাচার যেন সুযোগ না পায়, সেটি খেয়াল রাখতে হবে বলেও জানান তিনি।

পাইকারচর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মাইনুল ইসলাম ভুইয়ার সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী, সহ-সভাপতি আব্দুর রাজ্জাক খান বাদশা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেনসহ জেলা ও বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।  

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩




Follow Us