• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই চৈত্র ১৪৩২ রাত ০৮:৫১:১৪ (24-Mar-2026)
  • - ৩৩° সে:

হাতিয়ায় বজ্রপাতে জেলের মৃত্যু

৩ অক্টোবর ২০২৪ সকাল ০৮:৫১:৩০

হাতিয়ায় বজ্রপাতে জেলের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বজ্রপাতে এক জেলের মৃত্যু হয়েছে।

২ অক্টোবর বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার জাহাজমারা ইউনিয়নের আমতলী গ্রামে এ ঘটনা ঘটে।

Ad
Ad

নিহত পাকলু মাঝি (৩৬) উপজেলার জাহাজমারা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আমতলী গ্রামের এনায়েত হোসেনের ছেলে। তিনি ২ সন্তানের জনক ছিলেন।  

Ad

স্থানীয়রা জানায়, সন্ধ্যার দিকে বাড়ি থেকে পাকলুসহ তিন জেলে মেঘনা নদীতে মাছ ধরার উদ্দেশ্যে রওয়ানা দেন। পথে তারা উপজেলার আমতলী গ্রামে পৌঁছলে বজ্রপাতের শিকার হন। এতে পাকলু ঘটনাস্থলেই মারা যান। ওই সময় তার সাথে থাকা অপর দুই জেলে সামান্য আহত হন।

নিহত পাকলুর স্ত্রী বর্তমানে আট মাসের অন্তঃস্বত্তা। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।  

হাতিয়া থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো. মনিরুজ্জামান বলেন, বিষয়টি কেউ থানাকে অবহিত করেনি। তবে এ বিষয়ে খোঁজ খবর নেওয়া হবে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক
জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক
২৪ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:৩৬


Follow Us