• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:১১:০৭ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

নেত্রকোণা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আটক

২ অক্টোবর ২০২৪ রাত ০৮:১৩:০৩

নেত্রকোণা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আটক

স্টাফ রিপোর্টার, নেত্রকোণা: নাশকতাসহ বিস্ফোরক আইনের দুটি মামলার আসামি নেত্রকোণা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রবিউল আওয়াল শাওনকে গ্রেফতার করেছে পুলিশ। ১ অক্টোবর মঙ্গলবার রাতে ময়মনসিংহ শহর থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন নেত্রকোণা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ।

Ad

ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ কোতোয়ালি থানা পুলিশের সহায়তায় শাওনকে গ্রেফতারে অভিযান চালানো হয়।

Ad
Ad

নেত্রকোণা মডেল থানায় দায়ের নাশকতাসহ বিস্ফোরক আইনের দুইটি মামলায় সাত দিনের পুলিশি হেফাজত (রিমান্ড) চেয়ে আজ (২ অক্টোবর) বুধবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

ওসি আরও জানান, সেপ্টেম্বর মাসের শুরুর দিকে দায়ের করা মামলাগুলোর বাদী পৌর শহরের কাটলি এলাকার আল-আমিন ও সদর উপজেলার বামনমোহা গ্রামের বাসিন্দা সাদেক মিয়া।

এই মামলায় নেত্রকোণা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. শামছুর রহমান লিটন এবং নেত্রকোণা-২ আসনের সাবেক সংসদ সদস্য আশরাফ আলী খান খসরুকেও আসামি করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮


Follow Us