• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:০৩:২০ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

ফরিদপুরে ভোক্তা অধিদপ্তরের অভিযান

২ অক্টোবর ২০২৪ বিকাল ০৪:১৩:১৮

ফরিদপুরে ভোক্তা অধিদপ্তরের অভিযান

স্টাফ রিপোর্টার, ফরিদপুর: হঠাৎ করে গত কয়েকদিনে অস্থির হয়ে উঠেছে ফরিদপুরের ডিমের বাজার। খুচরা পর্যায়ে সরকারিভাবে ডিমের মূল্য প্রতিটি ১১ টাকা ৮৭ পয়সা নির্ধারণ করা হলেও বাজারে তা ১৩ থেকে ১৪ টাকায় বিক্রি করার অভিযোগ ওঠে।

Ad

২ অক্টোবর বুধবার দুপুরে ডিমের মূল্য নিয়ন্ত্রণে বাজারে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ফরিদপুরের একটি অভিযানিক দল।

Ad
Ad

ফরিদপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ জানান, জেলার প্রধান বাজার হাজী শরীয়তুল্লাহ বাজারে বিভিন্ন দোকানে গিয়ে ডিমের মূল্য স্বাভাবিক রাখতে নির্দেশনা দেয়া হয়। এ সময় অতিরিক্ত মূল্যে ডিম বিক্রির অভিযোগে রাকিব এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী মোবারক বেপারীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ডিমের পাইকারি ও ডিলার পর্যায়ে ডিম কেনাবেচা এবং মূল্য তালিকা পর্যবেক্ষণ করা হয় বলেও জানান তিনি।

তিনি আরো জানান, নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে হেলিপোর্ট এলাকার একটি কৃষি বিপণন প্রতিষ্ঠানকে মেয়াদোত্তীর্ণ পণ্য সামগ্রী রাখার দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় ফরিদপুর সদর উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. মিজানুর রহমানসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮




Follow Us