• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ বিকাল ০৩:৩৭:৪৮ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

শহিদ লে. তানজিম ছারোয়ার নির্জনের জানাযা অনুষ্ঠিত

২৫ সেপ্টেম্বর ২০২৪ সকাল ১১:০৪:২৩

শহিদ লে. তানজিম ছারোয়ার নির্জনের জানাযা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: শহিদ লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জনের নামাজে জানাজা ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার যথাযোগ্য মর্যাদায় সম্পন্ন হয়েছে।

Ad

মঙ্গলবার দুপুর ১২টা ৪০ মিনিটে অনুষ্ঠিত প্রথম জানাযায় রামু সেনানিবাসের গ্যারিসন মসজিদে ১০ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিংসহ অন্যান্য উচ্চপদস্থ সেনা কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

Ad
Ad

জানাজা শেষে সেনাবাহিনীর একটি হেলিকপ্টারের মাধ্যমে মরদেহ তাঁর নিজ বাড়ি টাঙ্গাইলের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। বিকেল ৬টায় টাঙ্গাইল জেলা সদরের বেতকা গ্রামে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় ১৯ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিংয়ের উপস্থিতিতে। জানাজা শেষে যথাযোগ্য সম্মানের সঙ্গে তাঁর মরদেহ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন দেশের জন্য আত্মত্যাগকারী একজন সাহসী সেনা কর্মকর্তা ছিলেন। তাঁর এই বীরত্বপূর্ণ অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সাগর–রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ
সাগর–রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৬:৪১

চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির উপকরণ জব্দ
চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির উপকরণ জব্দ
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৮:২৬





Follow Us