• ঢাকা
  • |
  • শনিবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ০১:০৪:৫৬ (07-Feb-2026)
  • - ৩৩° সে:

কুয়াকাটায় হোটেল থেকে পর্যটক তরুণীর মরদেহ উদ্ধার

১৫ সেপ্টেম্বর ২০২৪ সকাল ০৯:১৩:৩৬

কুয়াকাটায় হোটেল থেকে পর্যটক তরুণীর মরদেহ উদ্ধার

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কুয়াকাটায় হোটেল নিউ সি-বিচ ইন নামের একটি আবাসিক হোটেল থেকে আফরোজা আক্তার রিতু (১৯) নামের এক পর্যটক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Ad

১৪ সেপ্টেম্বর শনিবার শেষ বিকেলে কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের সহায়তায় ওই হোটেলটির ৫০১ নম্বর কক্ষের দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত রিতু যশোর সদর উপজেলার ধর্মতলা এলাকার আমির হোসেনের মেয়ে।

Ad
Ad

পুলিশ ও হোটেল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে রিতু তার ছোট বোন, স্বামী ইছা মীর ও তার এক বন্ধু কুয়াকাটায় বেড়াতে এসে ওই হোটেলের ৫০১ নম্বর কক্ষে ভাড়ায় ওঠেন। রাত পর্যন্ত তারা স্বাভাবিকভাবেই চলাফেরা করছিল। হোটেলের কর্মচারীরা শনিবার বিকাল তিনটার দিকে হঠাৎ চিৎকার শুনতে পেয়ে ওই কক্ষটির ভিতর থেকে দরজা বন্ধ দেখতে পান। এ সময় বাকি তিনজন ওই কক্ষের সামনে বসা ছিল। পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়ান পেঁচানো অবস্থায় ওই তরুণীর মরদেহ উদ্ধার করেন।

মহিপুর থানার ওসি আনোয়ার হোসেন তালুকদার বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণের প্রক্রিয়া চলছে। তরুণীর সঙ্গে থাকা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৯:৪১



নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১



Follow Us