• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:১১:০১ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

কেরানীগঞ্জে বিআরটিএ থেকে ৬ দালাল আটক, বিভিন্ন মেয়াদে সাজা

২ সেপ্টেম্বর ২০২৪ রাত ০৮:১৩:৩৬

কেরানীগঞ্জে বিআরটিএ থেকে ৬ দালাল আটক, বিভিন্ন মেয়াদে সাজা

কেরানীগঞ্জ ঢাকা প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) কার্যালয়ে অভিযান চালিয়ে সবুজ, আলী হোসেন, ইয়াকুব আলী, হারুন মিয়া, জসিম ও রফিকুল ইসলাম কাজল নামের ৬ দালালকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

Ad

২ সেপ্টেম্বর সোমবার দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ ইকুরিয়া এলাকায় বিআরটিএর অভ্যন্তরে দালাল মুক্ত করণ অভিযান পরিচালিত হয়।

Ad
Ad

এ সময় ছয় দালালকে আটকের পরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাসমীয়া জায়গীরদার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রফিকুল ইসলাম কাজলকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও বাকি পাঁচজনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাসমীয়া জায়গীরদার বলেন, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে আমরা অভিযান পরিচালনা করেছি। ছয়জনকে আটক ছাড়াও মৌখিকভাবে অনেককে সতর্ক করে দেয়া হয়েছে।

বিআরটিএ দুর্নীতি ও দালাল মুক্ত রাখতে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮


Follow Us