• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ০৮:০৭:২৪ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

ফরিদপুরে বিপুল পরিমাণ ফেন্সিডিল-গাজাসহ আটক ৬

১৫ জুলাই ২০২৪ বিকাল ০৪:৪০:৩৭

ফরিদপুরে বিপুল পরিমাণ ফেন্সিডিল-গাজাসহ আটক ৬

স্টাফ রিপোর্টার, ফরিদপুর: ফরিদপুরে পৃথক ২টি অভিযানে ১ হাজার ২১ বোতল ফেনসিডিল ও গাঁজাসহ ৬ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় মাদক বহনে ব্যবহৃত ২টি মাইক্রোবাস ও ১টি ইজিবাইক জব্দ করা হয়।

Ad

১৫ জুলাই সোমবার দুপুরে র‌্যাব-১০ ফরিদপুর কোম্পানি অধিনায়ক লে. কমান্ডার কে এম শায়খ আকতার তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন।

Ad
Ad

সংবাদ সম্মেলনে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ১৪ জুলাই বিকেল সাড়ে ৫টার দিকে রাজবাড়ি জেলার টিএন্ডটি পাড়া এলাকায় র‌্যাবের একটি টিম অভিযান চালায়। এ সময় একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ১শ’ বোতল ফেনসিডিল ও ৫ কেজি গাজা জব্দ করা হয়। এ ঘটনায় শাহিন আলী ও ইমন ইসলাম নামের দুইজনকে আটক করা হয়।

এছাড়া একই দিন রাত সাড়ে ১১টার দিকে ফরিদপুর জেলার ভাঙ্গা মহাসড়কে তারা অভিযান চালিয়ে একটি মাইক্রোবাস ও তারই পাশে থাকা ব্যাটারি চালিত ইজি বাইকে তল্লাশি চালিয়ে ৯শ ২১ বোতল ফেনসিডিল ও দেড় কেজি গাজা উদ্ধার করা হয়। এ সময় আকবর সর্দার (৪১), সজিব (৩৮), রাহাত ব্যাপারী (৩৪), দিপু কুমার শীল (৪২) কে আটক করা হয়।

পরে আটক মাদক কারবারিদের মাদক দ্রব্য আইনে মামলায় স্থানীয় থানার মাধ্যমে কোর্টে পাঠানো হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১





৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:২৪

বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯


Follow Us