• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:১৫:৫৬ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

সীতাকুণ্ডে মদ খেয়ে প্রকাশ্য মাতলামি করায় যুবককে কারাদণ্ড

১৪ জুলাই ২০২৪ সন্ধ্যা ০৬:৫৩:৪২

সীতাকুণ্ডে মদ খেয়ে প্রকাশ্য মাতলামি করায় যুবককে কারাদণ্ড

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে মদ খেয়ে প্রকাশ্যে মাতলামি করার দায়ে যুবক মোহাম্মদ সুমন (২৫) নামে এক যুবককে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাকে ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

Ad

১৪ জুলাই রোববার দুপুরে উপজেলার ৭নং কুমিরা ইউনিয়নের রহমতপুর রেললাইনসংলগ্ন এলাকা থেকে আটক করা হয়। উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

Ad
Ad

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, অ্যালকোহল পান করে নেশাগ্রস্ত ওই যুবক মাতলামিসহ জনসাধারণের শান্তি বিনষ্ট করছিলেন। এমন খবর পেয়ে কুমিরার রহমতপুর রেললাইন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় তাকে এক মাসের কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান হয়েছে।

জনস্বার্থে মাদকের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮


Follow Us