• ঢাকা
  • |
  • বুধবার ৯ই আষাঢ় ১৪৩৩ রাত ০২:৪৬:৫৮ (24-Jun-2026)
  • - ৩৩° সে:

ফরিদপুরে স্টপেজ পেলো ‘চন্দনা কমিউটার’

১০ জুলাই ২০২৪ সকাল ০৯:০৯:৩০

ফরিদপুরে স্টপেজ পেলো ‘চন্দনা কমিউটার’

স্টাফ রিপোর্টার, ফরিদপুর: অবশেষে ফরিদপুরে স্টপেজ পেয়েছে চন্দনা কমিউটার ট্রেন।  

৯ জুলাই মঙ্গলবার প্রথমবারের মতো ফরিদপুর স্টেশনে ট্রেনটি থেমে দাঁড়ায়।

ভোর ৫টা ৩৫ মিনিটে ফরিদপুর স্টেশনে দুই মিনিট থামে চন্দনা কমিউটার। এরপর সেখান থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয় ট্রেনটি।

ফরিদপুর সহকারী স্টেশন মাস্টার সুজাত আলী সরদার জানান, ‘সপ্তাহে শুক্রবার ব্যতীত ৬ দিন ট্রেনটি চলবে এবং ফরিদপুর স্টেশনে থামবে। এ বিষয়ে সোমবার রাতে আমরা নির্দেশনা পেয়েছি। সে অনুযায়ী আজ প্রথমবারের মতো এখানে থেমেছে।’

তিনি আরও জানান, ‘ট্রেনটি প্রতিদিন রাজবাড়ী থেকে ছেড়ে ভোর ৫টা ৩৫ মিনিটে ফরিদপুর স্টেশনে এসে পৌঁছাবে এবং দুই মিনিট অবস্থান করে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। ফরিদপুর স্টেশন থেকে ভাঙ্গা পর্যন্ত টিকিট পাওয়া যাবে এবং ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪৫ টাকা। ভাঙ্গায় গিয়ে নাম পরিবর্তন হওয়ার কারণে নতুন করে টিকিট কেটে নিতে হবে। একইভাবে ঢাকা থেকে সন্ধ্যা ৬টায় ছেড়ে আসবে এবং রাত ৮টায় ফরিদপুরে পৌঁছাবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








১৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
১৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
২৩ জুন ২০২৬ সন্ধ্যা ০৭:৫৩:৪২

ইতালির ১৫ শহরে ‘রেড’ সতর্কতা’ জারি
ইতালির ১৫ শহরে ‘রেড’ সতর্কতা’ জারি
২৩ জুন ২০২৬ সন্ধ্যা ০৭:৪৪:১২


Follow Us