• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:১৩:০০ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

কুষ্টিয়ায় পাহারাদারকে আগুনে পুড়িয়ে হত্যা

২৯ জুন ২০২৪ বিকাল ০৪:৫৯:৪৯

কুষ্টিয়ায় পাহারাদারকে আগুনে পুড়িয়ে হত্যা

মিরপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বিজনগর গ্রাম থেকে মনি হোসেন (৯০ ) নামের এক পাহারাদারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Ad

২৯ জুন শনিবার বেলা ১১টার দিকে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে মিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মনিরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

Ad
Ad

নিহত মনিরের হাত এবং পা পোড়ানো ছিল এবং মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। নিহত মনি ওই এলাকার মৃত আবু বকরের ছেলে এবং স্থানীয় আব্দুল রাজ্জাক মিঠুর বাড়ির পাহারাদার।

স্থানীয়দের বরাৎ দিয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা হাবিবুল্লাহ জানান, কুষ্টিয়ার মিরপুর উপজেলার বিজনগর গ্রামের আব্দুর রাজ্জাক পরিবার নিয়ে ঢাকায় থাকেন। তার বাড়িতে দীর্ঘ দিন ধরে পাহারাদার হিসেবে দেখাশুনা করতেন বৃদ্ধ মনি । ওই বাড়ির বাইরে একটি ঘরে থাকতেন তিনি।

আজ শনিবার সকালে স্থানীয়রা মনিকে দেখতে না পেয়ে জানালা দিয়ে ঘরের ভিতর মনির রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

ওসি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। কারা এবং কি কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সেসব বিষয়ে জানার জন্য কাজ করছে পুলিশ। দ্রুত ঘাতকদের আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮


Follow Us