• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:৩১:১৯ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

মানিকগঞ্জে বঙ্গবন্ধু আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

২৮ জুন ২০২৪ দুপুর ০২:৩৭:২৮

মানিকগঞ্জে বঙ্গবন্ধু আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট জেলার শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে।

Ad

২৭ জুন বৃহস্পতিবার বিকেল ৫টায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে টুর্নামেন্টের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শুক্লা সরকার ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব কুমার সাহা।

Ad
Ad

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সরকারি দেবেন্দ্র কলেজ শরীরচর্চা শিক্ষক রেজাউল করিম, খান বাহাদুর আউলাদ হোসেন ডিগ্রি কলেজ শিক্ষক মো. বদরুজ্জামানসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।

জেলা ক্রীড়া কর্মকর্তা ফেরদৌসী আক্তার বন্যা জানান, খেলায় মোট ৮টি কলেজের আটদল অংশগ্রহণ করবে। নক আউট পদ্ধতিতে এই খেলা অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলকে ২০ হাজার টাকা এবং রানার্সআপ দলকে ১৫ হাজার টাকা প্রাইজ মানি  প্রদান করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:২৪

বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯

টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯


কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:৩১



Follow Us