• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:১২:২৩ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

নীলফামারীতে কৃষি মেলায় বীর নিবাসের চাবি ও চেক বিতরণ

২৬ জুন ২০২৪ দুপুর ০২:০৬:৫২

নীলফামারীতে কৃষি মেলায় বীর নিবাসের চাবি ও চেক বিতরণ

নীলফামারী প্রতিনিধি: কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নীলফামারী সদর উপজেলার আয়োজনে ‘রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্পের’ আওতায় তিন দিনব্যাপী কৃষি মেলা শুরু হয়েছে উপজেলা পরিষদ প্রাঙ্গণে।

Ad

২৫ জুন মঙ্গলবার প্রধান অতিথি থেকে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূর।

Ad
Ad

কৃষি বিভাগের নানা কর্মসূচি এবং সদর উপজেলায় উৎপাদিত বিভিন্ন কৃষি পণ্য উপস্থাপন করা হয় মেলার ২৩টি স্টলে। উদ্বোধন শেষে স্টল পরিদর্শন করেন সংসদ সদস্য আসাদুজ্জামান নূর।

এছাড়াও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে পাঁচ জন বীর মুক্তিযোদ্ধার জন্য নির্মিত বীর নিবাসের চাবি এবং উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে ‘উন্নত জাতের গাভি পালনের মাধ্যমে সুবিধা বঞ্চিত মহিলাদের জীবন যাত্রার মান উন্নয়ন প্রকল্পের আওতায় ১৪ জনের মাঝে ১৪ লাখ টাকা ঋণের চেক হস্তান্তর করেন সংসদ সদস্য।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হকের সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, উপজেলা কৃষি কর্মকর্তা আতিক আহমেদ, উপজেলা সমবায় কর্মকর্তা মঞ্জুর মোর্শেদ এ সময় উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ভৈরব রেলওয়ে স্টেশনে যুবককে হত্যা, গ্রেফতার ৬
ভৈরব রেলওয়ে স্টেশনে যুবককে হত্যা, গ্রেফতার ৬
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৪২:০০


এবার খিচুড়ি বিক্রি করছেন মালাইকা
এবার খিচুড়ি বিক্রি করছেন মালাইকা
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:০৪:৫৬

মুন্সিগঞ্জে মাদক কারবারি গ্রেফতার
মুন্সিগঞ্জে মাদক কারবারি গ্রেফতার
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:০১:৪৩


র‍্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’
র‍্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’
৩ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:২০:৫৪




Follow Us