• ঢাকা
  • |
  • শনিবার ২৫শে মাঘ ১৪৩২ সকাল ০৬:১৬:১৫ (07-Feb-2026)
  • - ৩৩° সে:

নড়াইলে রেড ক্রিসেন্টের ছাতা-ক্যাপ-পানি বিতরণ

২৫ জুন ২০২৪ বিকাল ০৫:১৭:১০

নড়াইলে রেড ক্রিসেন্টের ছাতা-ক্যাপ-পানি বিতরণ

নড়াইল প্রতিনিধি: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নড়াইল জেলা ইউনিটের পক্ষ থেকে ছাতা, ক্যাপ, বোতলজাত পানি ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।

Ad

তীব্র খরতাপে শ্রমজীবীদের মাঝে স্বস্তি ফেরাতে ২৪ জুন সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত ৪শ পিস ছাতা, ৮শ পিস ক্যাপ ও এক লিটারের ৮শ পিস বোতলজাত পানি বিতরণ করা হয়। এ সময় সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

Ad
Ad

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নড়াইল ইউনিটের সাধারণ সম্পাদক কাজী ইসমাইল হোসেন লিটনের নেতৃত্বে শহরের আদালত সড়ক, নড়াইল চৌরাস্তা, পুরাতন বাসটার্মিনাল এলাকাসহ বিভিন্ন স্থানে সড়কে দাঁড়িয়ে ভ্যান চালকসহ শ্রমজীবীদের মাঝে তীব্র খরতাপ হতে রক্ষা পেতে ছাতা, ক্যাপ ও পানির বোতল তুলে দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নড়াইল ইউনিটের কার্যনির্বাহী সদস্য বীরমুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, পৌর কাউন্সিলর রেজাউল বিশ্বাস, রেডক্রিসেন্ট সোসাইটির যুব প্রধান শামীম আহম্মেদ শুভ, উপ যুব প্রধান বাবর মির্জা রনি, সদস্য সাজ্জাদ মোল্যা, পলাশ, প্রীতি, সুমি কর্মকার, অমিতসহ অনেকে।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নড়াইল ইউনিটের সাধারণ সম্পাদক কাজী ইসমাইল হোসেন লিটন বলেন, প্রচণ্ড দাবদাহের কারণে রেড ক্রিসেন্ট সোসাইটি নড়াইলের অনূকুলে বরাদ্দকৃত ৪শ ছাতা, ৮শ ক্যাপ ও এক লিটারের ৮শ পিস পানির বোতাল ভ্যান চালকসহ শ্রমজীবীদের মাঝে বিতরণ করা হয়। এ সময় তাদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন বিপর্যয়ের সময়ে মানুষের পাশে দাঁড়িয়ে থাকে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৯:৪১



নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১



Follow Us