• ঢাকা
  • |
  • শুক্রবার ৬ই চৈত্র ১৪৩২ রাত ০৯:২২:০৫ (20-Mar-2026)
  • - ৩৩° সে:

কুমিল্লায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

২৩ জুন ২০২৪ দুপুর ০১:৫৩:৩৯

কুমিল্লায় আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

কুমিল্লা প্রতিনিধি: প্লাটিনাম জয়ন্তীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দেশের প্রাচীন ও ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

এ সময় জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোকচিত্র প্রদর্শনী, আলোচনা সভা, সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।

Ad
Ad

২৩ জুন রোববার সকাল ৯টায় নগরের রামঘাটস্থ মহানগর আওয়ামী লীগের কার্যালয়ের সামনে রক্ষিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্যদিয়ে কর্মসূচি শুরু হয়।

Ad

এতে উপস্থিত ছিলেন- মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি, সিটি কর্পোরেশনের মেয়র ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. তাহসিন বাহার সূচনাসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

সকাল সাড়ে দশটার দিকে নগরের টাউন হল মাঠ থেকে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর আগে রামঘাটস্থ দলীয় কার্যালয়ের জাতীয় দলীয় পতাকা উত্তোলন করা হয়। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


রাজধানীতে কোথায় কখন ঈদের জামাত
রাজধানীতে কোথায় কখন ঈদের জামাত
২০ মার্চ ২০২৬ রাত ০৯:১১:৫১








সিদ্ধিরগঞ্জে মাদক মামলায় গ্রেফতার ৪
সিদ্ধিরগঞ্জে মাদক মামলায় গ্রেফতার ৪
২০ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:২৪:৩৮


Follow Us