• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ বিকাল ০৩:৪১:১২ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

ময়মনসিংহে ৫২ কেজি গাঁজাসহ এক জনকে আটক করেছে র‍্যাব

২২ জুন ২০২৪ দুপুর ১২:১৩:৪৯

ময়মনসিংহে ৫২ কেজি গাঁজাসহ এক জনকে আটক করেছে র‍্যাব

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে ৫২ কেজি গাঁজাসহ সুজন মিয়া (৩৪) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-১৪। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

Ad

২১ জুন শুক্রবার রাতে র‍্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় র‍্যাব।

Ad
Ad

র‍্যাব জানায়, শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪ এর একটি আভিযানিক টিম নান্দাইল চৌরাস্তা মোড়ে চেকপোস্ট বসায়। এ সময় কিশোরগঞ্জ থেকে আসা সাদা রংয়ের একটি প্রাইভেটকার থামালে প্রাইভেটকারের চালক পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। আটক প্রাইভেটকার চালক গাজীপুর সিটির ভাওরাইদ গ্রামের নাসির হাওলাদারের ছেলে সুজন। পরে তার দেয়া তথ্য মতে, প্রাইভেটকারের পিছনের বক্স থেকে ৫২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ ব্যাপারে র‌্যাব বাদী হয়ে সুজন মিয়ার বিরুদ্ধে ময়মনসিংহ জেলার নান্দাইল থানায় একটি লিখিত এজাহার দায়ের করা হয়।

আটক আসামি সুজন মিয়াকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ থানায় সোপর্দ করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সাগর–রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ
সাগর–রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে শোকজ
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৬:৪১

চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির উপকরণ জব্দ
চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির উপকরণ জব্দ
৯ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৮:২৬





Follow Us