• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:০৯:৪০ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

ধামরাইয়ে অটোচালক হত্যার মূলহোতাসহ গ্রেফতার ৪

১৩ জুন ২০২৪ বিকাল ০৫:০৪:০৪

ধামরাইয়ে অটোচালক হত্যার মূলহোতাসহ গ্রেফতার ৪

ধামরাই (ঢাকা) প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে কালাম বিশ্বাস (২৬) নামে এক অটোরিকশা চালক হত্যার ঘটনায় মূলহোতা বিচ্ছু শান্তসহ ৪ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র‍্যাব-৪।

Ad

গ্রেফতররা হলো, ঢাকার শান্ত মনি দাস ওরফে বিচ্ছু শান্ত (১৯), বিজয় মনি দাস (২০), শ্রীকান্ত কর্মকার (২০) ও বিশ্বনাথ মনি দাস বিশু (২০)।

Ad
Ad

নিহত কালাম বিশ্বাস টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধুপুরিয়া এলাকার বাসিন্দা। স্ত্রীসহ ঢাকার সাভারের উত্তরপাড়া খালেক মার্কেটের পাশে একটি ভাড়া বাসায় থাকতেন তিনি।

১৩ জুন বুধবার দুপুরের দিকে সাভারের নবীনগর এলাকায় র‌্যাব-৪ এর সিপিসি-২ নবীনগর ক্যাম্পে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানানো হয়।

র‍্যাব জানায়, গত ৯ জুন ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের পশ্চিম বাড়িগাঁও এলাকায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে মরদেহটি অটোচালক কালাম বিশ্বাসের বলে শনাক্ত করা হয়। জানা যায়, তিনি গত ১০-১২ বছর ধরে পরিবারসহ সাভারে বসবাস করছিলেন। ওই ঘটনায় নিহতের স্ত্রী ধামরাই থানায় অজ্ঞাতদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। মামলার তদন্তে নেমে ধামরাই ও মানিকগঞ্জ থেকে হত্যাকাণ্ডের মূলহোতা ও অটোরিকশা ছিনতাই চক্রের মূলহোতাসহ চারজনকে গ্রেফতার করে র‌্যাব।

গ্রেফতারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র‍্যাব জানায়, গত ৮ জুন দুপুরের দিকে গ্রেফতার শান্ত বাইক কেনার জন্য বাসা থেকে বের হয়ে বিশু ও বিজয়ের সঙ্গে দেখা করে। অল্প টাকায় বাইক কেনা যাবে না বিধায় তারা অটোরিকশা ছিনতাই করে বিক্রি করবে বলে পরিকল্পনা করে। এক পর্যায়ে তারা পূর্ব পরিচিত অটোরিকশা চালক কালামকে লক্ষ্যবস্তু করে। তাকে মাদক সেবন করিয়ে সুইচ গিয়ারের ভয় দেখিয়ে ছিনতাই করবে বলে পরিকল্পনা করে। এ অনুযায়ী তারা কালামের অটোরিকশা রিজার্ভ ভাড়া করে পার্কে ঘুরতে যাবে বলে জানায়। সেদিন রাতের দিকে বাড়িগাঁও পশ্চিমপাড়া নির্জন জায়গায় এলে পূর্বপরিকল্পনানুযায়ী তারা ভুক্তভোগীকে অচেতন করে ও শান্তর কাছে থাকা সুইচ গিয়ার দিয়ে গলায় ও বুকে ছুরিকাঘাত করে তার মৃত্যু নিশ্চিত করে।

র‍্যাব-৪ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান বলেন, গ্রেফতাররা সাভার বাজার ও ধামরাই এলাকার চুরি, ছিনতাই এবং মাদক সেবন করে থাকে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮


Follow Us