• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:১৫:৪২ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

ইলিয়টগঞ্জে গরুবাহী ট্রাক উল্টে নিহত ২, আহত ৪

১২ জুন ২০২৪ বিকাল ০৫:৩৩:৫৯

ইলিয়টগঞ্জে গরুবাহী ট্রাক উল্টে নিহত ২, আহত ৪

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা জেলার ইলিয়টগঞ্জে (ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে) গরুবোঝাই ট্রাক উল্টে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চারজন। আহতদের গৌরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।

Ad

১২ জুন বুধবার সকাল ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পুটিয়া ইউটার্নে এ দুর্ঘটনা ঘটে। কুমিল্লার ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মঞ্জুরুল আলম এশিয়ান টিভি ওনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

Ad
Ad

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান,  ঢাকা থেকে কুমিল্লা অভিমুখী গরুবোঝাই একটি ট্রাক মহাসড়কের পুটিয়া ইউটার্নে নিয়ন্ত্রণ হারিয়ে অপর একটি কাভার্ডভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে গরুবোঝাই ট্রাক ও কাভার্ডভ্যান সড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় গরু ব্যবসায়ী রাসেলসহ দুইজন নিহত হয়। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও চার জন।

তিনি আরও জানান, দুর্ঘটনায় নিহতদের একজনের নাম জানা গেছে। কিন্তু অপরজনের পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনায় পাঁচটি গরুর পা ভেঙে গেছে। আহতদের উন্নত চিকিৎসার জন্য সার্বক্ষণিক খোঁজখবর রাখা হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮


Follow Us