• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:১৫:৪০ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

ডিমলায় ভুট্টা মাড়াইকলে দুই সন্তানের জননীর মর্মান্তিক মৃত্যু

১২ মে ২০২৪ দুপুর ০১:৩৭:৩০

ডিমলায় ভুট্টা মাড়াইকলে দুই সন্তানের জননীর মর্মান্তিক মৃত্যু

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডিমলা উপজেলায় ভুট্টা মাড়াই করা মেশিনের ওয়েট চাকা ভেঙে নাসিমা বেগম (২৫) নামের দুই সন্তানের জননীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

Ad

১০ মে শুক্রবার বিকাল চারটার দিকে উপজেলার নাউতারা ইউনিয়নের নাউতারা পূর্বপাড়া  এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত নাসিমা বেগম নাউতারা ইউনিয়নের পূর্বপাড়া গ্রামের লিটন মিয়ার স্ত্রী ও দুই সন্তানের জননী।

Ad
Ad

স্থানীয়রা জানান, শুক্রবার নিহতের বাড়িতে ক্ষেতের ভুট্টা মাড়াই করার জন্য ভাড়ায় ভুট্টা মাড়াই মেশিন চলছিল। ভুট্টা মাড়াই চলা অবস্থায় হঠাৎ ওয়েট চাকা ভেঙে শয়ন ঘরে প্রবেশ করে। এতে দুই সন্তানসহ বিছানায় শুয়ে থাকা নিহত নাসিমা বেগমের মাথায় আঘাত লাগে। মুহূর্তের মধ্যে মাথা ফেঁটে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বাড়িতে শোকের ছায়া বিরাজ করছে।

ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবাশীষ কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮


Follow Us