• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৫:২৮:২৮ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

৮শ’ টাকার জন্য কুকুরের সাথে যুবককে বেঁধে নির্যাতন

৮ মে ২০২৪ সকাল ০৮:২৮:১৪

৮শ’ টাকার জন্য কুকুরের সাথে যুবককে বেঁধে নির্যাতন

সাভার (ঢাকা) প্রতিনিধি: সাভারে পাওনা ৮শ’ টাকার জন্য কুকুরের সাথে শিকলে বেঁধে রবিউল ইসলাম নামের এক রিক্সা চালককে নির্যাতনের অভিযোগ উঠেছে মামুন নামে এক ভাঙ্গারি ব্যবসায়ীর বিরুদ্ধে।

Ad

৭ মে মঙ্গলবার সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের ভরারী এলাকার একটি ভাঙ্গারির দোকান থেকে রবিউল ইসলাম নামে ভুক্তভোগীকে উদ্ধার করে পুলিশ। সকাল থেকে তাকে দোকানের খুঁটিতে কুকুরের সাথে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল।

Ad
Ad

ভুক্তভোগী রবিউল ইসলাম নিলফামারী জেলার বাসিন্দা। একসময় মামুনের সাথে ব্যবসা করলেও বর্তমানে ব্যাটারি চালিত রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করেন তিনি।

রবিউল জানান, কিছুদিন আগে তিনি ভাঙ্গারি মালামাল‌ সংগ্রহ করে মামুনের দোকানে বিক্রি করতেন। তখন তার কাছে মামুনের ৮শ’ টাকা পাওনা ছিল। সেই টাকার জন্য মঙ্গলবার সকালে তাকে ধরে এনে দোকানের খুঁটিতে একটি কুকুরের সাথে বেঁধে মারধর করে মামুন।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে রবিউলকে শিকলে বাঁধা অবস্থায় থেকে উদ্ধার করে পুলিশ। তবে এ ঘটনায় পলাতক রয়েছে অভিযুক্ত মামুন।

সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহজামান বলেন, শিকল খুলে ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মামুনকে গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ
ইনকিলাব মঞ্চের জাবের গুলিবিদ্ধ
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:০৯:১৭





বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠান শুরু
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:১৮

মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
মাত্র ১২০ দিনে কোরআনের হাফেজ হলেন আজহার
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫২:২৯




Follow Us