• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:৩০:০৭ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

কুমিল্লায় এলজি পিস্তলসহ সন্ত্রাসী গ্রেফতার

১৭ এপ্রিল ২০২৪ বিকাল ০৫:৫৫:২৩

কুমিল্লায় এলজি পিস্তলসহ সন্ত্রাসী গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় র‌্যাব-১১, সিপিসি-২ এর অভিযানে অস্ত্র ও কার্তুজসহ মো. নাইম (২৪) নামের ১ জন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।

Ad

১৭ এপ্রিল বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানার উত্তর কালিয়াজুরি এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় আসামির হেফাজতে থাকা ১টি এলজি গান ও ১ রাউন্ড কার্তুজ উদ্ধার করে র‌্যাব।

Ad
Ad

র‌্যাব জানায়, প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতার আসামি মো. নাইম (২৪) কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার উত্তর কালিয়াজুরি গ্রামের মো. তপন মিয়ার ছেলে। সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লার বিভিন্ন স্থানে অবৈধভাবে অস্ত্র প্রদর্শন করে সন্ত্রাসী কার্যক্রমসহ বিভিন্ন ধরনের অপরাধ সংগঠিত করে আসছিল বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করে।

এ বিষয়ে গ্রেফতার আসামির বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯


Follow Us