• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ বিকাল ০৫:৪৫:১৩ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

ময়মনসিংহের তারাকান্দায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ আহত ২৫

১৬ এপ্রিল ২০২৪ সকাল ১১:৩৫:০২

ময়মনসিংহের তারাকান্দায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ আহত ২৫

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের তারাকান্দায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ দুই যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছে অন্তত ২৫ জন।

Ad

১৬ এপ্রিল মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কোদলধর এলাকার হিমালয় পেট্রোল পাম্পের পাশে এ দুর্ঘটনা ঘটে।

Ad
Ad

তারাকান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াজেদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। এখন পর্যন্ত নিহত দুইজনের নাম-পরিচয় জানা যায়নি।

তিনি বলেন, শেরপুর-ময়মনসিংহ সড়কে তারাকান্দার কোদালধর এলাকায় ঢাকা থেকে আসা শেরপুরগামী ও শেরপুর থেকে ঢাকাগামী আরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস দুটি খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই নারীসহ দুই যাত্রী নিহত হন।

খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং রেকার দিয়ে খাদেপড়া বাস দুটি উদ্ধারের কাজ শুরু করে। বাসের নিচে আরও মরদেহ চাপা পড়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান ওসি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮





ঢাকায় ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ: ডিএমপি কমিশনার
ঢাকায় ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ: ডিএমপি কমিশনার
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:২৯:৩৯



১২ ফেব্রুয়ারি দেশ গঠনের নির্বাচন : তারেক রহমান
১২ ফেব্রুয়ারি দেশ গঠনের নির্বাচন : তারেক রহমান
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:০৩:১৯


Follow Us