• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:১১:১১ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

শিবগঞ্জে প্রধানমন্ত্রীর ৭৬তম জন্মবার্ষিকী উপলক্ষে ফুটবল ফাইনাল অনুষ্ঠিত

১৪ এপ্রিল ২০২৪ বিকাল ০৪:০১:২২

শিবগঞ্জে প্রধানমন্ত্রীর ৭৬তম জন্মবার্ষিকী উপলক্ষে ফুটবল ফাইনাল অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মবার্ষিকী উপলক্ষে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলা শেষে চ্যাম্পিয়ন দল ও রানার্স আপ দলকে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ ।

Ad

১৩ এপ্রিল শনিবার বিকেলে উপজেলার শ্যামপুর ইউনিয়ন উচ্চবিদ্যালয় মাঠে ফুটবল টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়। এ প্রীতি খেলার আয়োজন করে শ্যামপুর স্পোর্টিং ক্লাব।

Ad
Ad

ক্লাবের সভাপতি মো. রুহুল আমিন ডাক্তারের সভাপতিত্বে শ্যামপুর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল বাশির অনুষ্ঠানের সঞ্চালনা করেন। ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য প্রকৌশলী মোহাম্মদ ময়েজ উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আসন্ন শিবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী ও সাবেক ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো. মহসিন আলী মিঞা, শ্যামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও শ্যামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আসাদুজ্জামান (ভোদন)।

এছাড়া, শিবগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও আসন্ন নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোসা. শিউলী বেগম, শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো. রবিউল ইসলাম, সাবেক চেয়ারম্যান মো. খাইরুল ইসলাম ও আসন্ন শিবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মোহা. নাজমুল আলম উজ্জ্বল উপস্থিত ছিলেন ।

উল্লেখ্য, টুর্নামেন্টে শিবগঞ্জ উপজেলার ১৬টি দল অংশগ্রহণ করে এবং সর্বশেষ শ্যামপুর স্পোর্টিং ক্লাব ও চককীর্তি ফুটবল দল ফাইনাল খেলায় অংশগ্রহণ করে। ফাইনাল খেলায় নির্ধারিত সময়ে গোলের সমতা হওয়ায় খেলাটি টাইব্রেকারে গড়ায় এবং টাইব্রেকারে শ্যামপুর স্পোর্টিং ক্লাবকে হারিয়ে চককীর্তী ফুটবল দল বিজয় লাভ করে।

প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী মো. ময়েজ উদ্দিন বলেন, খেলাধুলা না থাকায় এলাকার যুবকরা মাদকাসক্ত হয়ে পড়ছে, ছেলেরা পড়া লেখার পাশাপাশি খেলাধূলায় ব্যস্ত থাকলে মাদকের ভয়াল থাবা থেকে বাঁচতে পারে । তিনি এই খেলার আয়োজকদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান এবং সাধ্যমতো সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮


Follow Us