• ঢাকা
  • |
  • শনিবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ০৩:২৫:২৮ (07-Feb-2026)
  • - ৩৩° সে:

বঙ্গবন্ধুর সমাধিতে এনএসআই মহাপরিচালকের শ্রদ্ধা

১০ এপ্রিল ২০২৪ সন্ধ্যা ০৬:১২:১৪

বঙ্গবন্ধুর সমাধিতে এনএসআই মহাপরিচালকের শ্রদ্ধা

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় নিরাপত্তা গোয়েন্দার (এনএসআই) নবনিযুক্ত মহাপরিচালক মেজর জেনারেল মোহা. হোসাইন আল মোরশেদ।

Ad

১০ এপ্রিল বুধবার বেলা ১২ টায় টুঙ্গিপাড়া পৌঁছে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান তিনি।

Ad
Ad

পরে বঙ্গবন্ধু, তার পরিবারের শহীদ সদস্য এবং মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে এনএসআইয়ের নতুন মহাপরিচালক বঙ্গবন্ধুর সমাধি সৌধের প্রশাসনিক ভবনের রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।

এ সময় জাতীয় নিরাপত্তা গোয়েন্দার (এনএসআই) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শাহান সাদি, গোপালগঞ্জের যুগ্ন পরিচালক মোহাম্মদ আবু জাফর ছিদ্দীক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম কবির, গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মাহবুব আলম, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঈনুল হক, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, টুঙ্গিপাড়া থানার ওসি খন্দকার আমিনুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৯:৪১



নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১



Follow Us