• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:০৩:৩৬ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

মাধবদীতে পুলিশের হাতে আটক র‌্যাবের ভুয়া কমান্ডো

৫ এপ্রিল ২০২৪ সকাল ১০:১৬:১৪

মাধবদীতে পুলিশের হাতে আটক র‌্যাবের ভুয়া কমান্ডো

মাধবদী (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর মাধবদী থেকে র‌্যাবের কমান্ডো পরিচয়দানকারী দুই ব্যক্তিকে আটক করেছে মাধবদী থানা পুলিশ।

Ad

র‌্যাব পরিচয়ে আটক হওয়া দু’জন হলেন নরসিংদী সদর থানার শেখেরচর এলাকার সুজন মিয়ার ছেলে মো. আল আমিন(২৯) ও লুৎফর রহমানের ছেলে রহমত উল্লাহ(২৩)।

Ad
Ad

৪ এপ্রিল বৃহস্পতিবার বিকালে তাদের আটক করা হয়। পরে তাদের প্রতারণা মামলায় জেল হাজতে প্রেরণ করে পুলিশ।

মাধবদী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, থানা এলাকার ছোট গদাইরচর মাধবদী পৌরসভার সামনে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সন্দেহজনক যানবাহন তল্লাশিকালে এক মোটরসাইকেল চালককে থামানো হয়। এ সময় মোটরসাইকেল আরোহী নিজেকে র‌্যাবের কমান্ডো পরিচয় দিয়ে পকেটে থাকা পরিচয়পত্র প্রদর্শন করেন।

জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে মোটরসাইকেল আরোহীর কথাবার্তায় অসঙ্গতি পাওয়ায় পুলিশের সন্দেহ হয়। পরে পুলিশের ব্যাপক জিজ্ঞাসাবাদে মোটরসাইকেল আরোহী স্বীকার করেন যে, প্রতারণার উদ্দেশ্যে ভুয়া পরিচয়পত্র দেখিয়ে র‍্যাব পরিচয় দিয়েছেন তিনি। এ ঘটনায় তার ভুয়া পরিচয়পত্র ও মোটরসাইকেলসহ উভয়কে আটক করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩



ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮




Follow Us