• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই চৈত্র ১৪৩২ সন্ধ্যা ০৬:৫৩:৪২ (24-Mar-2026)
  • - ৩৩° সে:

লক্ষ্মীপুরে হত্যা মামলার সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

৫ এপ্রিল ২০২৪ সকাল ০৮:২৮:৫৬

লক্ষ্মীপুরে হত্যা মামলার সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরে জেলা কারাগারে বেলায়েত হোসেন ভূঁইয়া (৭০) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। তিনি নিজের পালক পুত্র হত্যা মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

৪ এপ্রিল বৃহস্পতিবার রাত পোনে ৯টার দিকে ওই কয়েদিকে কারাগার থেকে সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Ad
Ad

নিহত বেলায়েত হোসেন ভূঁইয়া জেলার রায়পুর উপজেলার মধুপুর গ্রামের হেদায়েত উল্যা ভূঁইয়ার ছেলে।

Ad

জেলা কারাগার সূত্রে জানা যায়, কয়েদি বেলায়েত হোসেন ভূঁইয়া নিজের পালিত পুত্রকে হত্যা মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি। ২০২২ সালের ১৪ সেপ্টেম্বর তাকে জেলা কারাগারে পাঠায় আদালত।

জেলা কারাগারের ডেপুটি জেলার শাখাওয়াত হোসেন জানান, কয়েদি বেলায়েত হোসেন ভূঁইয়া দীর্ঘদিন প্যারালাইসিস ও শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। অসুস্থতার কারণে জেলা কারাগারের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতালে নেয়া হয়। কিন্তু সেখানে কর্তব্যরত চিকিৎসক কয়েদি বেলায়েতকে মৃত ঘোষণা করেন।

লক্ষ্মীপুর সদর হাসপাতালে মেডিকেল অফিসার ডা. শামিম মোহাম্মদ আফজাল জানান, কারারক্ষীরা বেলায়েত নামে একজন কয়েদিকে সদর হাসপাতালে নিয়ে আসেন। কিন্তু হাসপাতালে আনার আগেই ওই কয়েদির মৃত্যু হয়েছে বলে জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক
জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক
২৪ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:৩৬







জেট ফুয়েলের দাম ৮০ শতাংশ বাড়লো
জেট ফুয়েলের দাম ৮০ শতাংশ বাড়লো
২৪ মার্চ ২০২৬ বিকাল ০৩:৫২:০৬

আজ সাকিব আল হাসানের জন্মদিন
আজ সাকিব আল হাসানের জন্মদিন
২৪ মার্চ ২০২৬ বিকাল ০৩:২৪:৪৭


Follow Us