• ঢাকা
  • |
  • শনিবার ২৪শে মাঘ ১৪৩২ রাত ০৩:২৪:২৪ (07-Feb-2026)
  • - ৩৩° সে:

ফুলবাড়ীতে হিফজুল কুরআন ক্বিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত

৩১ মার্চ ২০২৪ সকাল ১০:১০:১৩

ফুলবাড়ীতে হিফজুল কুরআন ক্বিরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে কুড়িগ্রামের ফুলবাড়ীতে হিফজুল কুরআন ক্বিরাত প্রতিযোগতা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। জেএম পেপার হাউজের আয়োজনে দ্বিতীয়বারের মতো ৩১ মার্চ শনিবার দুপুরে কাছারী মাঠে উপজেলার ছয়টি ইউনিয়নের ১৫ জন প্রতিযোগীর অংশগ্রহণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

Ad

বীর মুক্তিযোদ্ধা আমির আলীর সভাপতিত্বে হিফজুল কুরআন ক্বিরাত প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন ফুলবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, সিনিয়র সাংবাদিক আব্দুল আজিজ মজনু, জেএম পেপার হাউজের স্বত্বাধিকারী সাংবাদিক জাহাঙ্গীর আলম প্রমুখ। প্রতিযোগিতা শেষে বিজয়ী তিনজনকে পুরস্কার প্রদান করা হয়।

Ad
Ad

পবিত্র মাহে রমজানে কুরআনের ক্বিরাত প্রতিযোগিতার আয়োজন করায় আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান, প্রতিযোগী, বিচারক অতিথিবৃন্দ।

ছোট ছোট বাচ্চাদের কোরআনের প্রতি আগ্রহী করার জন্যই এমন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বলে জানান জেএম পেপার হাউজের স্বত্বাধিকারী সাংবাদিক জাহাঙ্গীর আলম।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
শৈলকুপায় বিশ্ব মেছোবিড়াল দিবস পালিত
৬ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৯:৪১



নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন, ৫ জামায়াত নেতাকর্মী আটক
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:৪৭



বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১



Follow Us