• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:৩৬:৩৩ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

মোল্লাহাটে ৬৪ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার

২১ মার্চ ২০২৪ সন্ধ্যা ০৬:০২:০৬

মোল্লাহাটে ৬৪ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের মোল্লাহাটে মাটির নিচে পুঁতে রাখা ৬৪ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার হয়েছে।

Ad

২১ মার্চ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার ঘোষগাতী বালিকা বিদ্যালয়ের কাছে রামজীবনপুর গ্রামের একটি পান বরজের নালা খননকালে এসব গুলি উদ্ধার হয়।

Ad
Ad

ঘটনার সত্যতা নিশ্চিত করে মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ এস এম আশরাফুল আলম বলেন, নরসিংহপুর গ্রামের মৃত চানমিয়া শেখের পুত্র শহীদ শেখ ওই জমির লিজ নেন। জমিতে পান বরজের জন্য ড্রেন খননকালে এক শ্রমিক এসব গুলি দেখতে পান। বিষয়টি ইউপি সদস্য ইমরানকে জানালে তিনি মোবাইলে বিষয়টি আমাকে জানান।

তিনি বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে থানা পুলিশের একটি দল নিয়ে সরেজমিনে উপস্থিত হই এবং গুলিগুলো উদ্ধার করি।

তিনি আরও জানান, এ গুলিগুলো অনেক আগের, হয়তো অকেজো হয়ে গেছে। তবু পরীক্ষা করে দেখাসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
১৫ দিন ছুটিতে থাকবে অধস্তন আদালত
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৭:২৮

রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
রাঙামাটিতে বিএনপি প্রার্থীর গণমিছিল
৯ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৯:০৩




Follow Us