• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ বিকাল ০৪:৪৫:৩২ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

রাজাপুরে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

২০ মার্চ ২০২৪ রাত ০৯:১৮:৫২

রাজাপুরে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি: যশোরে এক মাদরাসা ছাত্রীকে (১২) ধর্ষণের অভিযোগে করা মামলায় ঝালকাঠির রাজাপুর থেকে শাহাদাৎ হোসাইন (৩৫) নামে এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৮।

Ad

১৯ মার্চ মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে তাকে উপজেলার লেবুবুনিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।

Ad
Ad

বুধবার দুপুরে তাকে যশোরের কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। শাহাদাৎ হোসাইন রাজাপুর উপজেলার লেববুনিয়া এলাকার আ. মান্নান হাওলাদারের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, আসামি শাহাদাৎ হোসাইন যশোরের আরবপুর পাওয়ার হাউজপাড়া মহিলা মাদরাসার প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন এবং মাদরাসা ভবনের নিচ তলায় বসবাস করতেন। ভুক্তভোগী কিশোরী ওই মাদ্রাসার আবাসিক ভবনে থেকে পড়াশুনা করতেন। গত ৮ মার্চ দুপুরে কিশোরীকে আসামী শাহাদাৎ তার রুমে ডেকে এনে জোর পূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে যশোর কোতয়ালী মডেল থানায় গত ১১ মার্চ শিক্ষক শাহাদাৎ হোসাইনকে আসামী করে মামলা দায়ের করেন (মামলা নং ৪০)।

র‌্যাব জানায়, ঘটনার পর থেকে আসামি শাহাদাৎ হোসাইন পলাতক ছিলেন। মঙ্গলবার রাত সাড়ে ১১ টার দিকে র‌্যাব-৮ এর একটি আভিযানিক দল ঝালকাঠির রাজাপুর উপজেলার লেবুবুনিয়া এলাকা থেকে তাকে আটক করে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




শিক্ষার্থীরা সাতরাস্তা থেকে সরলেও যানজট কমেনি
শিক্ষার্থীরা সাতরাস্তা থেকে সরলেও যানজট কমেনি
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:২৭:১২



ভৈরব রেলওয়ে স্টেশনে যুবককে হত্যা, গ্রেফতার ৬
ভৈরব রেলওয়ে স্টেশনে যুবককে হত্যা, গ্রেফতার ৬
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৪২:০০


এবার খিচুড়ি বিক্রি করছেন মালাইকা
এবার খিচুড়ি বিক্রি করছেন মালাইকা
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:০৪:৫৬

মুন্সিগঞ্জে মাদক কারবারি গ্রেফতার
মুন্সিগঞ্জে মাদক কারবারি গ্রেফতার
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:০১:৪৩


Follow Us