• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:৪৩:২৪ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

গ্যাস লাইনে ছিদ্র, নরসিংদীতে ১৩ ঘণ্টা পর সরবরাহ চালু

১৯ মার্চ ২০২৪ বিকাল ০৩:৪০:১৭

গ্যাস লাইনে ছিদ্র, নরসিংদীতে ১৩ ঘণ্টা পর সরবরাহ চালু

স্টাফ রিপোর্টার, নরসিংদী: নরসিংদীতে তিতাস গ্যাসের ১২ ইঞ্চির মূল সঞ্চালন লাইনে ছিদ্র হওয়ার কারণে মেরামত শেষে ১৩ ঘণ্টা পর গ্যাস সরবরাহ চালু করা হয়েছে।

Ad

১৯ মার্চ মঙ্গলবার দুপুর সোয়া ১টার দিকে মাধবদী ও নরসিংদী শহরে আবাসিক ও বাণিজ্যক লাইনে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হয়। এর আগে সোমবার দিবাগত রাত সোয়া ১২টা থেকে নরসিংদী শহর ও মাধবদী শহরে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকরা।

Ad
Ad

তিতাস কর্তৃপক্ষ ও গ্রাহকরা জানান, ঢাকা-সিলেট মহাসড়কের পাশে মাধবদী পৌর এলাকার রাইনাদী মহল্লায় পৌরসভার ড্রেনে নির্মাণের কাজ চলছিল। এ সময় অসাবধানতাবশত ভেক্যু মেশিনের আঘাতে তিতাস গ্যাসের ১২ ইঞ্চির মূল সঞ্চালন লাইন ছিদ্র হয়ে পড়ে। 

এরপর, রাত সোয়া ১২টা থেকে নরসিংদী সদর উপজেলার মাধবদী ও নরসিংদী পৌর শহরসহ আশেপাশের এলাকায় আবাসিক ও বাণিজ্যিক গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়। ফলে শিল্পকারখানায় উৎপাদন ব্যাহত হওয়াসহ আবাসিক গ্রাহকরা সেহরি খাওয়ায় দুর্ভোগে পড়েন।

তিতাস গ্যাসের নরসিংদীর আঞ্চলিক শাখা ব্যবস্থাপক মাকসুদুর রহমান জানান, পৌরসভার ড্রেন নির্মাণ কাজের সময় ভেক্যুর আঘাতে প্রধান সঞ্চালন লাইন ছিদ্র হওয়ার পর গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়। এরপর থেকেই জরুরি ভিত্তিতে লাইনের সংস্কার শুরু করে দুপুর সোয়া ১টার দিকে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিএনপির ইশতেহারে যা আছে
বিএনপির ইশতেহারে যা আছে
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৭:৫১





৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১,৪৯০ জন
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫৩:২৪

বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
বিএনপিতে যোগ দিলেন জাকসু ভিপি জিতু
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯

টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
টঙ্গীতে মহাসড়কের তাল গাছ ভেঙে পথচারী নিহত ১, আহত ২
৬ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:০৯


কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
কাপাসিয়ায় জামায়াত–বিএনপির সংঘর্ষ, আহত ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:৩১


Follow Us