• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ রাত ০৮:০০:২৫ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

সিলেটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ দোকানে জরিমানা

১৫ মার্চ ২০২৪ সকাল ০৯:৩৬:১০

সিলেটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ দোকানে জরিমানা

সিলেট প্রতিনিধি: নকল কয়েল ও ডিটারজেন্ট পাউডার বিক্রির দায়ে সিলেট নগরের কালিঘাট ও মির্জাজাঙ্গালে ৪টি দোকানকে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।

Ad

১২ মার্চ মঙ্গলবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ অভিযান পরিচালনা করা হয়।

Ad
Ad

অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ।

তিনি জানান, সিলেটের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে নকল কয়েল ও ডিটারজেন্ট পাউডার বিক্রি হচ্ছে- এমন খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানকালে কালীঘাটের বদিউজ্জামন ট্রেডার্সকে ২০ হাজার, মাসুম ট্রেডার্সকে ৫০ হাজার, রাইমুন ট্রেডার্সকে ১৫ হাজার এবং র্মিজাজাঙ্গাল এলাকার বন্ধু স্টোরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানের সময় ২০ কার্টুন নকল ‘বাওমা কয়েল’ এবং অবৈধ ‘নিরাপদ কয়েল’ জব্দ করা হয়।

এসময় ভোক্তা অধিদপ্তরের পক্ষ থেকে সচেতনতামূলক লিফলেট ও পাম্প লেট বিতরণ করা হয়। পবিত্র রমজানে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান মো. আমিরুল ইসলাম মাসুদ। 
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






এক্সআইসি এক্স ইনডেক্সের আধুনিক রূপান্তর
এক্সআইসি এক্স ইনডেক্সের আধুনিক রূপান্তর
৩ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০২:৩০


৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান
৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান
৩ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:১২:২১

ডাকযোগে কারাবন্দিদের ভোটদান শুরু
ডাকযোগে কারাবন্দিদের ভোটদান শুরু
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫০:৩৮



Follow Us